বুধবার ১৫ এপ্রিল ২০২৬ - ১৬:৩৮
ইরানি বন্দর অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন: মেজর জেনারেল আব্দুল্লাহি

ইরানের খাতামুন আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এটি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।

হাওজা নিউজ এজেন্সি: মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে সব ধরনের রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ করে দেবে।

বুধবার এক বিবৃতিতে আব্দুল্লাহি বলেন, “যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে অবৈধ নৌ অবরোধ জারি রাখে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হবে। সে ক্ষেত্রে দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো রপ্তানি–আমদানি কার্যক্রম চলতে দেবে না।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান দৃঢ় ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha